বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চূড়ান্তভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায়র ৩ ক্যাটাগরিতে উপজেলার মোট ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমদ মানিক, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মো: শহীদুল্লাহ, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন প্রমুখ।
- চলতি মাসের শেষে শিশুদের টিকা দেয়া শুরু -স্বাস্থ্যের ডিজি
- তাহিরপুরে ঘর পাবে ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার


