ত্রাণ নিতে গিয়ে নিহত বিপ্লব মিয়ার স্ত্রীর হাতে চেক তুলে দিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ভযাবহ বন্যার সময় নৌবাহিনীর হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা ত্রাণ গ্রহণ করতে গিয়ে নিহত বিপ্লব মিয়ার স্ত্রীর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন ইউএনও মো. রায়হান কবির। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের নিহত বিপ্লব মিয়ার স্ত্রী রতœা বেগমের হাতে এ চেক তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম প্রমুখ।