জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীবাড়ি নাট মন্দিরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ যোগেশ্বর দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিত চক্রবর্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সার্বজনীন শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি বিকাশ চৌধুরী, সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভুষণ তালুকদার।
এসময় জেলার হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুনামগঞ্জ জেলার শিক্ষক—শিক্ষিকা ও অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সুনামগঞ্জ জেলার সহকারি প্রকল্প পরিচালক রবীন আচার্যে্যর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি কে চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনের নানান সংগ্রাম ও আদর্শের কথা তুলে ধরেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখার আহবান জানান।
এর আগে পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহিদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রেসবিজ্ঞপ্তি


