ইরা’র বাস্তবায়নে ও ওয়াটারএইড বাংলাদেশের অর্থায়নে বুধবার তাহিরপুরের বালিজুরী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আনোয়ারপুর বাজারে বালিজুরী ইউনিয়ন পরিষদ কার্যাালয়ে ইরা-ওয়াশ ইন হেলথ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জহুর তালুকদার। সভায় বক্তব্য রাখেন, কেয়ার-বাংলাদেশের প্রজেক্ট অফিসার চন্দ্রশেখর দাস। অবহিতকরণ সভা সঞ্চালন করেন বালিজুরী ইউনিয়নের ইউনিয়ন কো-অর্ডিনেটর দিপালী রায় ও মাল্টিমিডিয়ায় প্রকল্পটি উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক দেবেশ চন্দ্র তালুকদার।
সভায় বালিজুরী ইউনিয়নের স্বাস্থ্য বিভাগের কর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সকল মেম্বারবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, সিজি ও সিএসজি সদস্য, আনোয়ারপুর ও বালিজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

