বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র মিছিল

১ জুন সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
সোমবার বিকালে আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রতœাংকুর দাস জহর। বক্তব্য রাখেন সহ সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার বিশ^ব্যাংক ও আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে বরাবরই জাতীয় ও জনস্বার্থ বিরোধী বাজেট পেশ করে। প্রতিবছর দেশের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ জাতীয় ও জনস্বার্থের মত গুরত্বপূর্ণ বিষয়গুলো শুধু উপেক্ষিতই হয়। বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কৃষি ভিত্তিক শিল্প ও ব্যবসা-বাণিজ্য প্রসারে কোন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই। বাজেটের ভর্তুকি কমাতে মধ্যবিত্ত, নি¤œ-মধ্যবিত্ত দরিদ্র জনগণের উপর জবরদস্তি করে ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন ধরনের কর আদায় করা হবে। শিক্ষা উপকরণ, গৃহস্থলির সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সহ জিনিসপত্রের দাম বাড়ানো হবে, যা ধনী-দরিদ্রের বৈষম্য বৃদ্ধি পেয়ে সামাজিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে।
প্রেসবিজ্ঞপ্তি