জামালগঞ্জ প্রতিনিধি
‘ফিরে যাই ফিরে আসি’ শ্লোগানে জামালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে একক কবিতা সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় সাচনা বাজার জগনাথ জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক কবি, সাহিত্যিক ও কবিতা প্রেমিক দর্শক শ্রোতা। সকলে মগ্ন হয়ে হিমাদ্রী রায় সঞ্জীব এর কবিতা আবৃত্তি শুনেছেন এবং মুগ্ধতা প্রকাশ করেছেন।
জামালগঞ্জ উপজেলা স্বজন শুভার্থী নামক একটি সংগঠন এই প্রথম উপজেলায় এধরণের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড বরুণ রায় স্বৃতি সংসদের উপজেলা সভাপতি বিদ্যুৎ জোতি চক্রবর্তী।
স্বজন শুভার্থীর সদস্য সমরেন্দ্র আচার্য্য সম্ভুর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, জামালগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের সহ-সভাপতি মো. আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন কুমার রায়।
অনুষ্ঠানে সাচনা বাজারের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রয়াত হৃষিকেশ রায়’র ছেলে কানাডা প্রবাসী বিশিষ্ট কবি ও সাহিত্যিক হিমাদ্রী রায় সঞ্জিব সহ অতিথিদের সম্মামনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান সজন শুভার্থী সংগঠনের সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, অনন্ত পাল, আলী আক্কাস মুরাদ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিনবারী, কবি সাহিত্যিক মহসিন কবির, হোসেইন আহমদ বিপ্লব, নিশেন্দু গোস্বামী, পংকজ শীল, পুষ্পিতা সাহা।
এর পর শুরু হয় হিমাদ্রী রায় সঞ্জিবের একক কবিতার নিবেদন। কবিতার ফাঁকে ফাঁকে নিজের কথা, দেশের কথা, প্রবাস জীবনের কথাও শুনিয়েছেন দর্শক শ্রোতাদের।


