জামালগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর জামালগঞ্জের আয়োজনে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তনুকা ভৌমিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের। পরে উপজেলা ৬টি ইউনিয়নে ৫৫০জনকে ৫ কেজি বীজ ১০ কেজি ডিওপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।