ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ তালুকদার (৯০) বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। বৃহস্পতিবার সকালে ধর্মপাশা গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর লাশ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


