ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় -মানিক

ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ধমীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। পাশাপাশি একই ধর্মের মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ দুর হয়ে গড়ে উঠে মধুর সম্পর্ক। এখানে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে গ্রামবাসীর মধ্যে সৃষ্ট দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে। গ্রাম ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় নতুন মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দ্রুত মসজিদের নির্মাণ কাজ শেষ হবে। তিনি গ্রামের রাস্তা পাকাকরণের আশ্বাস দিয়ে বলেন, গ্রামে বিদ্যুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। কয়েক দিনের মধ্যেই গদারমহল ও কান্দিগাঁও গ্রামের বিদ্যুতায়নের কাজ উদ্বোধন করা হবে।
মঙ্গলবার বিকেলে উত্তর ইউনিয়নের গদারমহল গ্রামে নতুন জামে মসজিদ নির্মাণের  ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
গ্রামের মসজিদের মোতাওয়াল্লী আমির উদ্দিনের সভাপতিত্বে ও হারুন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, উপজেলা আ.লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আশিক আলী, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, মাও. ক্বারী গিয়াস উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহমান, ছাতক সদর ইউনিয়ন আ.লীগের আহবায়ক মাফিজ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল খালিক।