বিশ্বম্ভরপুরে দুর্নীতি বিরোধী দিবসের মতবিনিময়

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় পরিচালক শিরিন পারভিন বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সমাজের সবাই ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হলে দুর্নীতি আস্তে আস্তে কমে আসবে।’
মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের দ্বারা এককভাবে দূর্নীতি দমন করা সম্ভব নয়। এ ব্যাপারে সৎ নিষ্টাবান এবং সচেতন মহলের সহযোগিতার প্রয়োজন।’       
উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানীর সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেট এর উপ-পরিচালক রেভা হালদার, উপ-সহকারি পরিচালক রঞ্জিত কর্মকার।
এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন, উপজেলা ভেটেনারী সার্জন ডা. দিদারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরোয়ার আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, উপজেলা সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা আইনুল কবির, পরিসংখান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমানত উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য ক্বারী গিয়াস উদ্দিন, হালিমা খাতুন, আশিষ হাজং, জমির হোসেন, এএম আবুল খায়ের, মডেল ইসলামী ফাইন্ডেশনের প্রতিনিধি মাও. ফজলুল রহমান প্রমুখ।
মতবিনিয়ম সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পোশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।