দক্ষিণ সুনামগঞ্জ উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে, উপজেলা টেকনিশিয়ান মনোয়ার হোসেন হিমেলের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম, উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন খান, প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, সমবায় অফিসার মোহাম্মাদ মাসুদ আহমেদ, কৃষি অফিসার আব্দুল হালিম, খাদ্য অফিসার কামনা রঞ্জন দাস, জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারী প্রকৌশলী লায়েছ মিয়া তালুকদার, উপজেলা সাব-রেজিস্ট্রার মো. খাইরুল ইসলাম ভূইয়া পাভেল, দরগাপাশা ইউপি চেয়রম্যান মনির উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন প্রমুখ। পরে উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।