স্টাফ রিপোর্টার
১৯৭১ সালের কালরাত্রিতে (২৫ মার্চ) সংঘটিত শতাব্দীর নিকৃষ্টতম গণহত্যার প্রতিবাদ ও সেই ভয়াবহ দিনটিকে স্মরণ করে জেলা শিল্পকলার একাডেমির আয়োজনে আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলন করা হয়। প্রধান অতিথি হিসেবে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, সংস্কৃতিকর্মী দেবদাস চৌধুরী, তুলিকা ঘোষ চৌধুরী, শাহাব উদ্দীন আহমেদ প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমীতে সংগীত ও নৃত্য পরিবেশন করে শহরের বিভিন্ন নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনের শিশু শিল্পীরা।


