ছাতক প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ (অবঃ) পরিমল কান্তি দে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও শিমুল দত্ত ময়নার পরিচালনায় অনুষ্ঠিত প্রথম পর্বের
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি নৃপেশ তালুকদার নানু, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতিম-লীর সদস্য অ্যাড. মলয় চক্রবত্তী রাজু, ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী।
এছাড়াও বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর কমিটির সভাপতি মহন্ত রায়, অধ্যাপক হরিদাস রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পূজা উদযাপন পরিষদের শিখা দে, বাবুল রায়, কৃপেশ চন্দ, অজিত চন্দ্র দাস, নিখিলেশ দেবনাথ, নিখিল বৈদ্য, বীরেন্দ্র দাস প্রমুখ।
অধ্যাপক হরিদাস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের ২য় পর্বে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করেন জেলা শাখার সভাপতি নৃপেশ তালুকদার নানু।
অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্যকে সভাপতি ও রবীন্দ্র কুমার দাসকে সাধারণ সম্পাদক ও কৃপেশ চন্দকে সাংগঠনিক করে ৫১ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন পরিষদের উপজেলা ও মহন্ত রায়কে সভাপতি, স্বপন পালকে সাধারণ সম্পাদক ও প্রণব দাস মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন পরিষদের পৌর কমিটি ঘোষণা করা হয়।


