কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের গণসংযোগ

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ-২ উপ নির্বাচনে ড. জয়া সেনগুপ্তের সমর্থনে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।  শুক্রবার বিকেলের দিকে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুনের নেতৃত্বে দিরাই পৌরসদরে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করে মুক্তিযোদ্ধা পয়েন্টে পথসভায় মিলিত হন।  
পথসভায় সাফিয়া খাতুন বলেন, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত শুধু আপনাদেরই       
নেতা নন, তিনি একজন জাতীয় নেতা ছিলেন। দেশের স্বাধীনতা, সংবিধান ও গণতন্ত্রে উনার অনন্য ভূমিকা ছিল। নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক উল্লেখ করে তিনি ড. জয়া সেনকে ৩০ মার্চ নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা শিরিন রুখসানা, দপ্তর সম্পাদক কামরুননেছা মান্নান, অ্যাডভোকেট শাহানা রব্বানী এমপি, কনিজ রেহনুমা রব্বানী, সুজাতার রানী রায়, জাহানারা বেগম, আরতি তালুকদার কলি, ফৌজিয়া আরা শাম্মি, দিলরুবা জামান শেলী ও দিপালী দে প্রমুখ