ছাতকে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিক ড্রাম বিতরণ করা হয়েছে। রাজস্ব খাতের আওতায় আউশ প্রদর্শনীর জন্য সোমবার দপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব বীজ, সার ও বীজ সংরক্ষণের ড্রাম বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হকের সভাপতিত্বে আয়োজিত এক সভায় উপজেলার ৬০ জন কৃষকের মাঝে এইসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, সাব-রেজিষ্ট্রার শাহ নেওয়াজ খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন, উপজেলা মসজিদের পেশ ইমাম মাও. নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।