জগন্নাথপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। আবু হোরায়রা ছাদ মাষ্টার কে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী ও প্রথম সদস্য কলিম উদ্দিন মিলনের যৌথ স্বাক্ষরিত এই কমিটি গত ২৫ মার্চ অনুমোদন দেয়া হলেও শনিবার গণমাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেয়া হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মুকিত, জিয়াউর রহিম শাহীন, রফিকুল ইসলাম খসরু, আছকির আলী, লুৎফর রহমান চৌধুরী, মির্জা আবুল কাশেম স্বপন, মঞ্জুর আহমদ কাবেরী, সামছুল ইসলাম, কয়েস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জামাল উদ্দিন আহমদ, খলিলুর রহমান, আবু তালেব, কোষাধ্যক্ষ        
আনহার মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোচ্ছাব্বির, আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক মাছুম মিয়া, প্রচার ও  প্রকাশনা সম্পাদক মো. দিলু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সাজনা বেগম, কৃষি বিষয়ক সম্পাদক এম বি জামাল, যুব বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম রানা, তথ্য ও গবেষণা বিষয়ক মোয়াতুল খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ মারজান আহমদ, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আলমগীর খান, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সুহেল মিয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক খায়রুল ইসল্মা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আলী চৌধুরী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ফারুক আহমদ ময়না, ক্ষদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজান কোরেশী, তাঁতী মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক সম্পাদক সিরাজ মিয়া, সহ-কোষাধ্যক্ষ ডা. সাজ্জাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নেওয়ার খান, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আমীন, সহ দপ্তর সম্পাদক শাহিনুর রহমান, সহ প্রচার সম্পাদক নুরুল আলম, সহ র্ধম বিষয়ক সম্পাদক গোলাম মিয়া, সহ মহিলা বিষয়ক সম্পাদক সমজিয়া বেগম, সহ যুব বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কিম্মত আলী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ওহি উদ্দিন, সহ শ্রম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, সহ কৃষি বিষয়ক সম্পাদক মাসুক মিয়াসহ ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি অনুমোদন করা হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার ও সাধারণ সম্পাদক কবির আহমদ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।