বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে এলএইচডিপি সার্ভিস প্রোভাইডার মিটিং অক্সফার্ম এর অর্থায়নে জৈন্তা ছিন্নমূল সংস্থা জেছিস এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলায় উক্ত সংস্থার কার্যালয়ে জেছিস এর এনএসিএইচ প্রকল্পের ডিএম গোলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা
দিদারুল আলম। আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, কেয়ার জেএসকে প্রজেষ্ট অফিসার সেলিনা আক্তার, উপসহকারি কৃষি কর্মকর্তা মনির হোসেন, ইসলামি ফাউন্ডেশনের কেয়ারটেকার মাও. ফজলুল হক, প্রকল্পের প্রজেক্ট ফেসিলিটেটর নাজমা বেগম রুমা।
সভায় বক্তারা কিশোর কিশোরীদের সুস্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন, গর্ভবর্তী মহিলাদের দায়িত্ব ও করণীয়সহ নারীনেত্রীত্ব বিষয়ের উপর সচেতনতা বৃদ্ধির দাবি জানান।


