ভাতগাঁও ইউনিয়নে আ.লীগের ঈদ পুনর্মিলনী সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জালীয়া গ্রামবাসীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুন নূরের সভাপতিত্বে ও আসকর আলীর পরিচালনায় বৃহস্পতিবার বিকেলে জালীয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, জাউয়া ইউনিয়ন        আ’লীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল হক, ভাতগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুহেল মিয়া, লন্ডন প্রবাসী শাহ জাহান হোসাইন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সাইফুল আলম।
এসময় বক্তব্য রাখেন আ’লীগ নেতা নূরুল ইসলাম, খালেদ আহমদ, আব্দুল মতলিব, মিম্বর আলী, নিজাম উদ্দিন, আনা মিয়া, সাবেক মেম্বার ছৈল মিয়া, আক্তার হোসেন, শামসুল আমীন, তেরা মিয়া, আমীর আলী, যুবলীগ নেতা রেজাউল করিম রেজা, দিলোয়ার হোসেন, ছাত্রলীগের আতাউল হক সানি, মাসুম উদ্দিন, রহিম উদ্দিন, ছালিক মিয়া প্রমুখ।
এ সময় যুবলীগ নেতা লেছন মিয়া, শামসুল হক, মিনহাজ উদ্দিন, রাসেল আহমদ, জয়নাল আবেদিন, মনির উদ্দিন, সালমান আহমদ, বুরহান  উদ্দিন, মহিন উদ্দিন, ফয়সল আহমদ, আলী আহমদ, শহীদ উলা, নাজিম উদ্দিন, মঞ্জুর মিয়া, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, আব্দুর রাকিব, জামিল আহমদ, কাসেম মিয়া, বিলাল আহমদ, খসরুজ্জামান, সেলিম আহমদ, মহরুল আলম, লেবু সুলতান, আব্দুল মামুন, আনর মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।