ত্রাণ বিতরণ-সদর উপজেলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার বন্যার্ত ৩৬০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ত্রাণ বিতরণ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সিলেট শিক্ষক সমিতিরি  
 সভাপতি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ড. নির্মল চন্দ্র রায়সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।