ভয় আর আতঙ্কে কাটল শ্রীধরপাশা দারুল উলূম মাদরাসার শিক্ষার্থীদের

জগন্নাথপুর অফিস
ভয় আর আতঙ্কে কাটলো শিক্ষার্থীদের। ঠাস ঠাস গুলির শব্দে যখন এলাকার   বাতাস ভারি হয়ে উঠছিল তখন ভয়ে ক্লাস রুমের দরজা বন্ধ করে ঘন্টাব্যাপি আতঙ্কের মধ্যে কাটিয়েছেন জগন্নাথপুরের শ্রীধরপাশা দারুল উলূম মাদাসার শিক্ষার্থীরা।
রবিবার সরজমিন পরির্দশকালে কয়েকজন শিক্ষার্থী জানান, মাদ্রাসার নিকটবর্তী স্থানে দুই পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ব্যবহৃত বন্দুকের গুলিবর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে। বেশ কয়েকটি গুলির স্পিন্টার মাদ্রাসার স্টিলের দরজায় লেগেছে।  
মাদ্রাসার ছাত্র জাকারিয়া খান, এহিয়া আহমদ ও মোস্তাক আহমদ বলেন, ‘হঠাৎ করে গুলির শব্দে আমরা ভয়ে পেয়ে যাই। কী করব বুঝে উঠতে পারছিলাম না। শিক্ষকরা দ্রুত শ্রেণি কক্ষের সব দরজা-জানালা বন্ধ করে আমাদের ক্লাস রুমে বসিয়ে রাখেন। কথাগুলো বলবার সময় তাদের চোখে আতঙ্কের ছাপ দেখা গেছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক জুবায়ের আহমদ জানান, সংঘর্ষের সময় শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আমরা সকল শিক্ষার্থীদের ক্লাসরুমে নিরাপদে রেখেছিলাম।