ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল তিনটায় ওই ইউনিয়নের রাজাপুর বাজারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেলের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা অমরেশ রায় প্রমুখ।
যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, যুবলীগ নেতা সাহাজুল আহমেদ, তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন খান প্রমুখ।


