ধর্মপাশায় অসুস্থ্য ব্যক্তিদের মধ্যে ৯ লাখ টাকার চেক হস্তান্তর

ধর্মপাশা প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের ত্যাগী ও অসুস্থ্য ১৪ জন নেতাকর্মীর মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন অসুস্থ্য ব্যক্তি ও তাদের স্বজনদের মধ্যে এসব চেক হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক  
শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হোসেন রোকন, যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।