জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ভাতগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। গুরুতর আহতাবস্থায় বলরাম রায় (৩০), তাহেরা বানু (৫০), মুজিবুর রহমান (৪৫)ও ছালিক মিয়া (৪৬) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাজু মিয়া (২৮), জিবুল মিয়া (৩৫) মুজিবুর রহমান (৭০), পারভীন বেগম (৪০), মিনা বেগম (৫২), শাফিয়া (৩৩) তাহমিনা (৪২), সুহেল (৩৬) সহ অপর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জগন্নাথপুর-সিলেট সড়কের বাস মালিক সমিতির সভাপতি নিজামুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


