বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- চ্যাম্পিয়ন হুসেন বখত ও ফরিদা বখত প্রাথমিক বিদ্যালয়

সিলেট অফিস
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জের হুসেন বখ্ত ও ফরিদা বখ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জের হুসেন বখত ও ফরিদা বখত প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট      
জেলা স্টেডিয়ামে খেলা শুরু হয়।
অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে তাহিরপুরের কলাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে সিলেটের জৈন্তাপুর উপজেলার রামপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় তারা।  
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, সিলেট রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. কামরুল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজম খান, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুন প্রমুখ।  খেলা শেষে দুটি দলের খেলোয়াড়, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।cccc
হুসেন বখ্ত ও ফরিদা বখ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কলি তালুকদার আরতি বলেন, ‘আমাদের বিদ্যালয় এবার জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। জেলা প্রশাসক ও পৌর মেয়র সাহেব এক্ষেত্রে যথাসাধ্য সহযোগিতা করবেন। এছাড়াও জাতীয় পর্যায়ে ভালো ফলাফল অর্জনের জন্য জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিভাগের কোচ জেলা স্টেডিয়ামে ফুটবলারদের ১৫ দিন প্রশিক্ষণ দিবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট বিভাগের চারটি জেলার ছেলে ও মেয়েদের চ্যম্পিয়ন দলের খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম।