যুব মহিলা লীগ নেতৃবৃন্দের হাওর পরিদর্শন

স্টাফ রিপোর্টার
অকাল বন্যায় বাঁধ ভেঙ্গে তলিয়ে যাওয়া হাওর পরিদর্শন করেছেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাওয়ার হাওর এলাকা পরিদর্শন করেন যুব মহিলা লীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না এবং যুগ্ম আহ্বায়ক সাদিয়া বখত সুরভী। তাঁরা শহরতলীর ইসলামপুর, কালীপুর, হাসনবশত ও ওয়েজখালী এলাকায় কৃষকদের সাথে কথা বলে তাঁদের খোঁজ-খবর নেন।
এর আগে তাহিরপুর উপজেলার শনির হাওর পরিদর্শন করেন এবং কৃষকদের
সাথে কথা বলেন। এসময় সাথে ছিলেন স্থানীয় যুব লীগের কর্মী মুহিবুর রহমান, সুজন মিয়াসহ আরও অনেকে।