ড. সাদিককে পৌর মেয়র ও আইনজীবী সমিতির অভিনন্দন

সুনামগঞ্জের কৃতিসন্তান কবি-গবেষক ড. মোহাম্মদ সাদিক পিএসসির চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল,  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী।
পৃথক বিবৃতিতে পৌর মেয়র এবং আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বলেছেন মোহাম্মদ সাদিক’এর এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সুনামগঞ্জবাসীকে গর্বিত করেছে।  (প্রেস বিজ্ঞপ্তি)