জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ১১ বছরের এক মেয়ে নিখোঁজ রয়েছে। ইমা বেগম নামের ১১ বছরের এই মেয়ে ২৪ এপ্রিল নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মেয়েটির বাবা লালন মিয়া সোমবার জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, মেয়েটির গায়ের রং শ্যামলা মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৩ ফুট, পরনে আকাশি রঙের কামিজ ও হলুদ রঙের পায়জামা ছিল।

