স্টাফ রিপোর্টার
অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকাল ৪ টায় পৌর চত্বর থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফ উল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাসকাওয়াত জামান ইন্তির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকতুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম শিপু, সাবেক দপ্তর সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দীক পল, জেলা ছাত্রলীগ নেতা আসিফ বখ্ত রাদ, সানি বখ্ত, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকসার পাঠান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ, সাগর তালুকদার, মামুন আহমেদ, সৌরভ আহমেদ, তপু কর,সুনামগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা ইকবাল শাহরিয়ার, সাক্ষর রায়, বিশম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
এদিকে শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা ছাত্রলীগের সদস্য অভিজিৎ চৌধুরী টিংকুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরন, দীপংকর কান্তি দে, এনায়েত রাজা জিসান, আশিকুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সদস্য ফয়সল আহমদ।
আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, সাবেক উপ প্রচার সম্পাদক এনামুল হক রুমেন, সাবেক উপ তথ্য ও গবেষণা সম্পাদক পাভেল আহমেদ, সাবেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ, সাবেক সহ সম্পাদক ফয়েজ ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান, এম.এ আরমান, জাবেদ আহমেদ, সাজ্জাদ, রুয়েল তালুকদার, সেজুল, আসাদ মাছুম, টিপু, প্রিতম, রাহাত, রনি, সোহাগ, শামিম প্রমুখ।


