স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কমিউনিটি প্যারামেডিকদের মনিটরিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। ঢাকার আস্থা প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার ডা. জাফর আহ্মাদ হাকিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রামপদ রায়, ঢাকাস্থ আস্থা প্রকল্প ব্যবস্থাপক এহসানুল হক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিত কৃষ্ণ চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আকরাম উদ্দিন, প্যারামেডিক চিকিৎসক মাহমুদা আক্তার, আকলিমা খাতুন, মিনাক্কী দাস ও মো. শাহ আলম।
- ভাটিরকণ্ঠ ‘সুরঞ্জিত সেনগুপ্ত’ স্মরণ সংখ্যার মোড়ক উম্মোচন
- তাহিরপুরে ২ সদস্যকে পিআইসি থেকে বাদ দেয়ার দাবি


