ছাতক প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতক প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে শীতব¯ ¿(কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব কার্যালয় থেকে দু’শতাধিক দরিদ্র শীতার্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর ধন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ চৌধুরী, পৌর যুবলীগ সভাপতি ফজলে রাব্বী জনি, শিক্ষক শেখর দাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক শামীম তালুকদার, তমাল পোদ্দার, আমির আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।