বিশ্বম্ভরপুরে র‌্যাবের হাতে মদসহ একজন আটক

স্টাফ রিপোর্টার
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল বিশ্বম্ভরপুর উপজেলার ছাতার কোনা গ্রাম থেকে ২৬৬ বোতল অফিসার্স চয়েস ও ১৯ বোতল ম্যাকডোনালন্ডসহ মো. জিয়া (২৮) নামের একজনকে আটক করেছে। আটককৃত জিয়া মাছিমপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে। র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার         
 হোসেনের  ছাতার কোনা গ্রামস্থ মতিউর রহমানের বাড়ীর পুকুর পাড় থেকে  মো. জিয়াকে আটক করা হয়।
র‌্যাব জানিয়েছে, মদসহ আটককৃত মো. জিয়ার বিরুদ্ধে বিশ^ম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের তিনটি মামলা রয়েছে।