জামালগঞ্জ
স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ ধাপের আগামী ৪ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামালগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন ফেনারবাঁক, সাচনাবাজার, ভীমখালী ও বেহেলী ইউনিয়ন পরিষদের বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে দলীয় প্রার্থী বাছাই করছেন। উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ সোমবার রাত ও মঙ্গলবার সকালে দু’দফা বৈঠক শেষে ৪টি ইউনিয়নে তাদের একক দলীয় প্রার্থী বাছাই করেন।
অপরদিকে উপজেলা বিএনপির একাংশের সভাপতি আজিজুর রহমান আজিজের নেতৃত্বাধিন অংশের নেতৃবৃন্দ দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উপজেলা সদরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে সভা করে প্রার্থী বাছাই করা হয়েছে।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গোলাম রব্বানী আফিন্দীকে, ভীমখালী ইউনিয়নে অ্যাড. শাহীনুর রহমান শাহীন, ফেনারবাঁক ইউনিয়নে জুলফিকার চৌধুরী রানা ও বেহেলী ইউনিয়নে মকসুদুর রহমান মাসুককে একক প্রার্থী নির্ধারণ করা হয়। তাদের নাম আজ কেন্দ্রে জমা দেয়া হবে বলে জানা গেছে।
জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক উপজেলার চার ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী বাছাইয়ের সত্যতা স্বীকার করে বলেন,‘ইউনিয়ন কমিটির পর এবার উপজেলা পর্যায়ে আমরা ৪টি ইউনিয়নে দলের একক প্রার্থী বাছাই করেছি। এখন এই চার প্রার্থীর তালিকা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে জমা দেব। এর পর কেন্দ্র থেকে তাদেরকে দলীয় প্রার্থীতা চূড়ান্ত হবে।’
এদিকে উপজেলা বিএনপির একাংশের সভাপতি আজিজুর রহমান আজিজের নেতৃত্বাধিন অংশের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা ১১ টায় সভা করে উপজেলার চার ইউনিয়নে তাদের একক প্রার্থী বাছাই করেছেন। দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন, সাচনাবাজার ইউনিয়নে সেলিম আহমদ তালুকদার,ভীমখালী ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন, ফেনারবাঁক ইউনিয়নে সানোয়ার হোসেন ও বেহেলী ইউনিয়নে সাইফুজ্জামান উকিলকে তারা প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন ।
উপজেলা বিএনপির এই অংশের সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে প্রার্থী বাছাই সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বিন রাবী, সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ তালুকদার, সাবেক সহ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ফরাজী প্রমুখ।
তাহিরপুর
স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫ টিতে একক দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ সোমবার ও মঙ্গলবার বৈঠক করে ৫ টি ইউনিয়নে একক দলীয় প্রার্থী বাছাই করেন। দক্ষিণ শ্রীপুর ও দক্ষিণ বড়দল ইউনিয়নে এককভাবে প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন জানিয়েছেন দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত হয়নি। আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত হবে, তারপরই কেবল দলীয় প্রার্থীদের নাম বলা যাবে।
দলীয় ও একাধিক সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বুরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়নে রাখাব উদ্দিন, বালিজুরি ইউনিয়নে শাখায়াত হোসেন, উত্তর শ্রীপুর ইউনিয়নে খসরুল আলম, উত্তর বড়দল ইউনিয়নে আবুল কাশেমকে দলের একক প্রার্থী বাছাই করা হয়েছে। তবে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আলী আহমদ মুরাদ ও শামীম আহমদ এবং দক্ষিণ বড়দল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সবুজ আলম ও আজর আলীর নাম বাছাই তালিকায় রয়েছে বলে জানা গেছে।
- বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে সিলেট বিভাগে এক হাজার ৮৯০ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন
- সাচনায় সিএনজি স্ট্যান্ডের নামে জায়গা দখলের চেষ্টা ইউএনও ও থানায় লিখিত অভিযোগ


