শ্রীশ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি ২দিনব্যাপী অনুষ্ঠানমালা

স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষ্যে ২দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রীশ্রী নৃসিংহদেব পূজা উদযাপন পরিষদ। শ্রীশ্রী কালীমাতার নাট মন্দিরে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা, বেলা ১১টায় জ্ঞান জিজ্ঞাসা, বিকাল ৩টায় সমবেত গীতা পাঠ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায়  আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ মহারাজ।  সন্ধ্যা ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রীশ্রী নৃসিংহদেবের আহবান ও পূজা।
শনিবার সকাল সাড়ে ৬টায় পূজা আরম্ভ, ৭টায় মহাযজ্ঞানুষ্ঠান, সাড়ে ৭টায় পুষ্পাঞ্জলী প্রদান ও চরণাশীষ গ্রহণ, সাড়ে ৮টায় পারন, বিকাল ৪টায় শ্রীশ্রী নৃসিংহদেবকে নিয়ে শহর প্রদক্ষিণ, নিরঞ্জন, অভিসিঞ্চন, প্রশস্তিবন্ধন ও শ্রীহরির লোটের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে।