বিশ্বম্ভরপুরে আব্দুজ জহুরের ৯ম মৃত্যুবার্ষিকী পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সাবেক এমপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগ নেতা আব্দুজ জহুরের নবম মৃত্যু বাষিকী পালিত হয়েছে।
গত রবিবার বিশ্বম্ভরপুর উপজেলার নতুনপাড়া আরামবাগ জামে মসজিদে সমাজ সেবক তানভীর আহমেদের উদ্যোগে মরহুম আব্দুজ জহুরের বিদেহীর আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মসজিদের ইমাম মাও. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও তানভীর আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মো. ইসমাঈল, ডিভিডি কলেজের সহ-অধ্যাপক মো. আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, ডা. মো. শাহ আলম প্রমুখ।