২০ রোজার মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন বোনাস পরিশোধের দাবি

২০ রোজার মধ্যে সকল শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন ও এক মাসের সমপরিমান ঈদ উৎসব বোনাস প্রদান করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার শাখা। সোমবার বেলা ১১ টার সময় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. নুুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই দাবি করা হয়।
সভার শুরুতে জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস কেন্দ্রীয় সাংগঠনিক পরিকল্পনা ও সার্কুলার পাঠ করেন।
সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা, প্রচার সম্পাদক শাহিন মিয়া ও সদস্য কিসমত মিয়া প্রমুখ।
সভায় আগামী জুলাই মাসের ১৫ তারিখ শিক্ষা শিবির ও ২৯ তারিখ বর্ধিত সভা করে জেলাগত সাংগঠনিক পরিকল্পনা চুড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা থেকে আরও দাবি করা হয় বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, ৮ ঘন্টা কাজ, পরিচয় পত্র, নিয়োগপত্র প্রদানসহ শ্রম আইন কার্যকর, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা বাতিল, রেলের ভাড়া বৃদ্ধি ও বাসাবাড়ি গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, চা-শ্রমিক দৈনিক ৪০০ টাকা মজুরি প্রদান, সমকাজে সমমজুরি, স’মিলসহ বিভিন্ন সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম কার্যকর, হোটেল শ্রমিক রিয়াদ হত্যাকারী খুনী আরিফুল ইসলাম সোহেলকে অবিলম্বে গ্রেফতার এবং সিলেটের মালনীছড়া বাগানের চা ও বারার শ্রমিকনেতা জয় মাহাত্ম কুর্মীর উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি