ছাতক প্রতিনিধি
ছাতকে বাড়ির রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে কৈতক হাসপাতালে ভর্তি। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউড়া গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির রাস্তার মালিকানা নিয়ে গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র সাংবাদিক নুর উদ্দিন ও একই গ্রামের মফিজ আলীর পুত্র আরিছ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাস্তার মালিকানা দাবি করে নুর উদ্দিন পক্ষের দায়েরী মামলা আদালতে বিচারাধীন অবস্থায়ও রয়েছে। সোমবার বিকেলে নুর উদ্দিনসহ ক’জন লোক রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে আরিছ আলী পক্ষের লোকজন এতে বাঁধা দেয়। চলাচলে বাঁধা দেয়ার ঘটনায় উভয় পক্ষের লোকজন প্রথমে কথা কাটাকাটি পরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মহিলাসহ ১৫ ব্যক্তি আহত হয়েছে।
আহত দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ছাতক প্রতিনিধি সাংবাদিক নুর উদ্দিন (৩২), আব্দুর রজাক (৪৫), সেবা বেগম (২৭), কল্পনা বেগম (৪২), সিরাজ উদ্দিন (৭০), জাহির (২৬), আব্দুল মমিন (২২)সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাউয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
- দোয়ারা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আদালতে মামলা
- বাজেট আলোচনায় এমপি মিসবাহ-৭ বছরে আর্থিক সেক্টর তছনছ হয়ে গেছে


