জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের বিভিন্ন এলাকার দোকান থেকে নকল আকিজ বিড়ি উদ্বার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সাচনা বাজার, লক্ষিপুর,
ইসলামপুর, মাতারগাও, বীনাজুড়া, ফেনারবাঁক, নাজিমনগর সহ বিভিন্ন এলকার দোকান থেকে প্রায় ১লাখ ৪৯ হাজার ৬২৫ শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার হরা হয়। সিলেট রিজিওনের সহ ব্যবস্থাপক (মাকেটিং) বুলবুল আহমেদ ও জামালগঞ্জ এরিয়া ম্যানেজার নজরুল ইসলামের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অবৈধ নকল বিড়ি তৈরী ও বিক্রয়ের কারণে সরকার উদ্ধারকৃত বিড়ি থেকে প্রায় ২৩ হাজার ৪শ ২টাকা রাজস্ব হারাচ্ছে। উদ্ধারকৃত আকিজ বিড়ি জামালগঞ্জ নতুন পাড়া মাঠে দুপুরে পুড়ানো হয়েছে। নকল আকিজ বিড়ি উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, আকিজ বিড়ি এরিয়া হিসাব রক্ষক মাজহারুল আনোয়ার, এস আর ইয়াছিন আলী, সিএস আর আমিরুল হক প্রমুখ।


