জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ভ্রাম্যমাণ আদালত একটি রেস্তোরা সিলগালা করেছে। এছাড়াও অভিযানকালে মূল্য তালিকা না থাকায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম শহরের টিএনটি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় পাঁচতারা নামে একটি রেস্তোরাঁ সিলগালা করেন। তবে পওে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করে এবং মুচলেকা আদায়ের মাধ্যমে সিলগালা প্রত্যাহার করা হয়।
এছাড়া মূল্য তালিকা সাঁটানো না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান হাবিব টেডার্সকে ৫ হাজার টাকা এবং রিয়ান ভেরাইটিজ ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযানকালের লবণের দাম বাড়ার কোন চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়েই প্রতি কেজি পেঁয়াজের দাম ১৭০ থেকে ১২০ টাকায় নেমে আসে।


