সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতিসভা

স্টাফ রিপোর্টার
৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ, মো. রিফাত উল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল মোমেন, সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ খসরু, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিস্তারিত আলোচনান্তে আগামী ৬ ডিসেম্বর যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সুনামগঞ্জ মুক্ত দিবসের অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র ্যালি, আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধা সমাবেশ।