আজ ধর্মপাশা মুক্ত দিবস

ধর্মপাশা প্রতিনিধি
আজ ৮ ডিসেম্বর ধর্মপাশা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর দিবাগত ভোর রাতে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে ১১ সেক্টরের অধিনে থাকা মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে আব্দুল হাই ও মোফাজ্জল হোসেন নামে দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানী হানাদার বাহিনী নেত্রকোনা জেলার বারহাট্টা        
উপজেলার জোয়ালভাঙ্গা হয়ে মোহনগঞ্জের দিকে পালিয়ে যায়। ৮ ডিসেম্বর সকালে ধর্মপাশা শত্রু মুক্ত হয়। দিবসটি উপলক্ষে ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ধর্মপাশা উদীচী শিল্পীগোষ্ঠী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে।