আলিম মডেল মাদ্রাসার ছাত্র সংসদের দোয়া

শনিবার দুপুরে সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্র সংসদের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত   করেন কলিমউল্লা মো. গোফরান ও নাতে রাসুল পেশ করেন শাহাদাত হোসেন নিজাম।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত শিক্ষক ছাত্র সংসদ সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভর্নিংবডির সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. আলী নূর।
বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাহমুদুর রহমান, আসাদ মিয়া, সাধিনা আক্তার, মোজাহিদুল ইসলাম, ইংরেজি সিনিয়র শিক্ষক মোমতাজুল হাসান আবেদ, প্রভাষক আবু তাহিদ মো. খালিদ (আরবী), রুহুল আমিন প্রভাষক (আরবী)। (প্রেস বিজ্ঞপ্তি)