স্টাফ রিপোর্টার
এফ্যারটস ফর রুরাল অ্যাডভ্যান্সমেন্ট ইরা’র নারী বান্ধব হাসপাতাল কর্মসূচির স্টেক হোল্ডার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় সদর হাসপাতালের তত্বাবধায়কের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, সাবেক পৌর কাউন্সিলর কলি তালুকদার আরতি, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, হাসপাতালের প্রধান সহকারী হিসাব রক্ষক ইকবাল হোসেন, ইরা’র হাসপাতাল পর্যবেক্ষক সেলিনা আক্তার, নারী বান্ধব স্টেক হোল্ডার কমিটির সদস্য স্বপ্না রানী দাস, ইতি রানী দাস, মোছা. শাহিনা আক্তার, ফাতেমা আক্তার ও শিল্পী রাণী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সদর হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে রোগীর একাধিক অভিভাবকের আসা-যাওয়া কমাতে হবে। রোগীর বেশি অভিভাবক আসা-যাওয়ার কারণে পরিবেশ নষ্ট হয়। অভিভাবক কর্তৃক হাসপাতালের প্রতি ওয়ার্ডে যেখানে-সেখানে ময়লা ফেলা, পানের পিক ফেলা, বাথরুম ময়লা করা এবং পানি অপচয় করার কারণে রোগীদের নানা সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়ে সকল রোগী ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।’


