প্রয়াত তোফাজ্জল হোসেন (উজির মিয়া) স্মরণে জেলা আইনজীবী সহকারী সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় সমিতির কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মনধন দাশ। সভায় বক্তব্য রাখেন মো. কমরু মিয়া, জমির উদ্দিন আহমদ, মো. আব্দুল হান্নান, মো. শফিকুল ইসলাম (সাফি), মো. আব্দুল মুকিত, মো. সাজিদুর রহমান চৌধুরী, মতি লাল চন্দ, অজয় কুমার দাস, মো. আব্বাস আলী, মো. আয়ুব আলী, গুরুধন দাস, মো. রহমত আল আজাদ, মো. হারুন অর রশিদ, মো. ফারুক আহমদ, কাজল রঞ্জন দে, গৌরাঙ্গ চন্দ্র দাস, আলতাব আলী। সভা পরিচালনা করেন আব্দুল জলিল।
বক্তারা প্রয়াত উজির মিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি


