উদ্দীপনের এডুকেশন সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণ কর্মশালা

বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের আয়োজনে মঙ্গলবার থেকে ৫ দিনব্যাপি এডুকেশন সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শহরের কালিপুরের আঞ্চলিক কার্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা এবং সুনামগঞ্জ উপজেলার মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী। আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার শিক্ষা অফিসার সোলেমান মিয়া, প্রশিক্ষক হিসেবে ছিলেন পুরান লক্ষশ্রী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান তালুকদার। উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার এসএ শামসুদ্দিন ও সুনামগঞ্জ অঞ্চলের শিক্ষা ও কিশোরী ক্ষমতায়ন কর্মকর্তা এম এ বারী। (প্রেস বিজ্ঞপ্তি)