একটি দেশে কতগুলো ব্যাংক দরকার?

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর জন্য সীমান্ত ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে গঠন করা হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। রয়েছে আনসার ভিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এমনসব বিশেষায়িত ব্যাংক। শুক্রবারের জাতীয় দৈনিক সমকালের একটি সংবাদ থেকে জানা যায়, ডাক বিভাগ ও বিমান-নৌবাহিনীর তরফ থেকেও বিশেষ ব্যাংক স্থাপনের অনুমতি চ্ওায়া হয়েছে। এর বাইরে দেশে বর্তমানে ৫৭টি বাণিািজ্যক ব্যাংক কার্যরত রয়েছে। রয়েছে বিভিন্ন বিদেশি ব্যাংকের শাখা। আরও আছে নানা নামের আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানী। এরা সকলেই দেশের অর্থনৈতিক কর্মকা- পরিচালনায় ভূমিকা রাখছে বলে অনুমিত হয়। একটি সীমিত ভূখ-ে মানুষের অর্থনৈতিক কর্মকা- পরিচালনার জন্য ঠিক কতগুলো ব্যাংকের প্রয়োজন রয়েছে সেই বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক নতুন নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছে কিনা সেই প্রশ্নটি এখন খুবই প্রাসঙ্গিক। কারণ বাংলাদেশের অর্থনীতির আকার, লেনদেনের পরিমাণ, মানুষের সক্ষমতা, বিনিয়োগ সবকিছুই বেড়েছে সত্য, কিন্তু এই বৃদ্ধির হার নতুন নতুন ব্যাংক বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে কিনা সেই বিশ্লেষণ পাওয়া যায় না। অতীতে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের অব্যবস্থাপনা, কয়েকটি ব্যাংকের কার্যক্রম গুটিয়ে ফেলা এবং আরও বেশ কিছু ব্যাংকের অস্তিত্ব শুধু কাগজেপত্রে বজায় থাকার খবর আমাদের জানা। খোদ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনার সাথে বিভিন্ন ব্যাংক থেকে তহবিল গায়েব হওয়ার মতো ঘটনা দেশের অর্থনৈতিক খাতে চরম বিশৃঙ্খলার পরিচয় বহন করে। এরকম প্রেক্ষাপটে বিদ্যমান ব্যাংকগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সক্ষমতা বৃদ্ধির দিকে যেখানে সবচাইতে বেশি গুরুত্ব দেয়ার কথা সেখানে নানা সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ব্যাংক স্থাপনের যৌক্তিকতা কতটুকু তা আমাদের বোধগম্য নয়।
সম্প্রতি আমানতকারীদের জমাকৃত বিনিয়োগের বিপরীতে ব্যাপকভাবে সুদের হার হ্রাস করা হয়েছে। জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন বিভিন্ন প্রকারের সঞ্চয়পত্রের সুদও কমানো হয়েছে। এতে দেশের মধ্যবিত্ত, নি¤œমধ্যবিত্ত ও অবসরভোগীদের জীবনে সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের বহু পরিবার সঞ্চয়পত্র বা ব্যাংকের স্থায়ী আমানতের মুনাফা দিয়ে সংসার পরিচালনা করেন। একদিকে বাজারের চড়া অবস্থান অন্যদিকে মুনাফার পরিমাণ হ্রাস করা এই দুইয়ের ফলে সঞ্চয়নির্ভর পরিবারগুলো এখন চোখে অন্ধকার দেখছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্যই নাকি এই ব্যবস্থা। এই বিনিয়োগ করবেন কে? বৃদ্ধ পেনসনার? স্বামীহারা বয়স্ক মহিলা? অভিজ্ঞতাহীন মধ্যবিত্ত? এরা যদি সঞ্চয়ের টাকা তুলে ব্যবসা বা অন্যকোন খাতে নিজের সঞ্চয় বিনিয়োগ করেন তাহলে তাদের পূঁজি সুরক্ষিত থাকার কোন গ্যারান্টি আছে কি? এককথায় সঞ্চয়কারী সাধারণ মানুষকে বিনিয়োগে ঠেলে দেয়ার মধ্য দিয়ে তাদের সর্বস্ব হারানোর এক ভয়ানক পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া হচ্ছে কিনা আজ সেটি গভীরভাবে আমাদের খতিয়ে দেখতে হবে।
দেশের বিভিন্ন সেক্টর থেকে ক্রমবর্ধিতভাবে ব্যাংক স্থাপনের দাবিকে বিবেচনা করার আগে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটটি বিবেচনায় নেওয়া উচিত। এখানে এখনও সকল মানুষের ব্যাংক একাউন্ট খোলা সম্ভব হয়নি। গ্রামাঞ্চলে ব্যাংকের শাখা একেবারেই নগন্য। গ্রামে টাকা ঘুরার সুযোগ হচ্ছে না। গ্রামের টাকা শহরের ব্যাংকে জমা হচ্ছে। ওই টাকা যাচ্ছে বিশেষ কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী-শিল্পপতি-ফরিয়া-মধ্যসত্বভোগীর হাতে। এরা ঋণ নিয়ে টাকা ফেরত দেয় না। চাতুর্যতার সাথে এরা লুণ্ঠনপ্রক্রিয়ায় জড়িত। এই লুটেরাদের প্রতিহত না করা পর্যন্ত যত ব্যাংকই স্থাপন করা হোক তা দিয়ে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে না।