স্টাফ রিপোর্টার
এসডিজি বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জেলা এডাবের সভাপতি নির্মল ভট্রাচার্য্য ন
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
সেমিনারের শুরুতে এসডিজি বাস্তবায়নের কিছু লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে এসডিজি র বৈশিষ্ট নিয়ে আলোচনা করেন বিভাগীয় সমন্বয়কারী এডাব বাবুল আখতার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ। সেমিনারে বক্তারা সুশীল সমাজের মানুষের উন্নয়ন ও জীবন মান উন্নয়ন নিয়ে কথা বলেন।


