স্টাফ রিপোর্টার
নতুন কুঁড়ি প্রজেক্ট সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন ও মুক্তি কৃষি সমবায় সমিতি লি. এবং সৃজনী সমাজ কল্যাণ সংস্থার মধ্যে সমঝোতা চুক্তি সোমবার সদর এডিপি কর্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার আওতাধীন বিভিন্ন এলাকায় সংস্থা ২ টি কাজ করে যাচ্ছে। চুক্তিটিতে শিশু ও মায়েদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা সহ জনগনের সার্বিক উন্নয়নে অংশীদারিত ও টেকসই উন্ন্য়নের বিষয়ে গুরত্ব প্রদান করা হয়। চুক্তিতে মুক্তি কৃষি সমবায় সমিতি লি. ও সৃজনী সমাজ কল্যান সংস্থা সদর এডিপি ওয়ার্ল্ড ভিশনের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে চুক্তি পত্রে স্বাক্ষর করেন। আগামী ২ বছরের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়।
সভায় ১৫ জন প্রতিনিধি বিভিন্ন্ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর এডিপি’র প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবতী, এলিও বিশ্বাস, এসএসএসও সুমন কুবি, কুযাশা রন্দ্রি, ওয়াইটিডি প্রমুখ।
- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের প্রয়োজন অনুযায়ী অনুদান দিতে আইন
- গেজেটের মাধ্যমে কর নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল


