কালেঙ্গায় রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

মৌলভীবাজারের কালেঙ্গায় রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাত ৯ টার সময় মৌলভীবাজারের জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৪৫৩ এর কালেঙ্গা আঞ্চলিক কমিটির কার্যালয় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩-এর সভাপতি সোহেল আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন।
পরে রিকশা শ্রমিক ইউনিয়ন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিতে নতুন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। রিকশা শ্রমিক ইউনিয়ন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খোকন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩-এর সভাপতি সোহেল আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুদর রহমান, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, সদস্য জাকির হোসেন এবং যুবনেতা জাবেদ মিয়া প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)