স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১ কোটি ২ লাখ ২ হাজার ৩৫৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পরিষদের আয়োজনে গভনের্ন্স প্রজেক্টের সহযোগিতায় পরিষদের কনফারেন্সরুমে বাজেট পেশ করেন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ূম, সচিব জিতেন চৌহান সাপলু, ইউপি সদস্য মতিউর রহমান, পিপু চন্দ্র পাল, নুরুল হক, মানিক মিয়া, সফু মিয়া, নুর উদ্দিন, আলা উদ্দিন, খলিলুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্যা নমিতা রানী দে, করফুল নেছা, গুদারগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রানী দাস, লালারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনেন্দ্র কুমার তালুকদার, প্রধান শিক্ষক স্মৃতি শ্যাম পুরকায়স্থ, ইমাম হাফিজ মনির উদ্দিন, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থকর্মী সফিনা বেগম, মিতা রানী দাস প্রমুখ।


