Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
কৃষকদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

কৃষকদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যেমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দল জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন সংলগ্ন পানসী রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক মো. আনিসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ও লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ ও যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিখি হিসেবে ভারচ্যুায়ালি ঢাকা হতে যোগদান করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। অনুষ্ঠানের শুরুতেই এর উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড. মল্লিক মইনুদ্দিন সুহেল, রেজাউল হক,আবুল মনসুর মো. শওকত, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, ধর্ম বিষয়ক সম্পাদক বাবু অশোক তালুকদার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমিনুল হক কালার চান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। বর্তমানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সঠিক চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছেনা। দ্র”ত যদি খালেদা জিয়ার চিকিৎসার জন্য অনুমতি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।